20 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বিএনএ, ঝিনাইদহঃ বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত হাসপাতাল চত্বরে  এ কর্মবিরতি পালন করা হয়।

এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যনার, লিফলেট নিয়ে  ২ ঘণ্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের।

কর্মবিরতিতে চীফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ্বাসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছেন। এতে করে নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে তাদের । তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

বিএনএ/ আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী