29 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


বিএনএ, সাভার : সাভারের কলমা এলাকায় লেগুনা ও মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন- সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় দুটি পরিবহনের সংঘর্ষ হয়। এসময় সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার সময় তিন জনের মৃত্যু হয়। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ