20 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » থান‌চি-রোয়াংছ‌ড়িতে ৩ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

থান‌চি-রোয়াংছ‌ড়িতে ৩ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

থানচি-রোয়াংছড়িতে ৩ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বিএনএ বান্দরবান: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবনের থান‌চি ও রোয়াংছ‌ড়ি‌ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ২৪ থেকে ২৬ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি বলেন, ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে ৩ দিন জেলার রোয়াংছড়ি ও থানচির পর্যটনকেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে স্থানীয়দের যাতায়াতে সমস্যা নেই।

জানা গেছে, ২৬ ডিসেম্বর জেলার রোয়াংছ‌ড়ি ও থান‌চি‌র ৮ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে  কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।  এই দুই‌টি উপজেলার মধ্যে থান‌চি‌তে নাফাখুম, বড় পাথর, রেমাক্রি ফলস, এবং রোয়াংছ‌ড়ি‌তে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এসব স্থানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণে আসেন হাজারো পর্যটক। ফলে উপজেলা দুইটিতে তিন দিনের জন্য পর্যটক ও বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী