29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মায়ের আপত্তিকর ভিডিও দেখে হত্যার ছক কষে মিলন

মায়ের আপত্তিকর ভিডিও দেখে হত্যার ছক কষে মিলন


বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে রিয়াদ খান (১৭) নামে এক কিশোর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিলন দাস (১৬) নামে আরেক কিশোরকে আটক করেছে। মিলন একই গ্রামের মুকুল দাসের ছেলে।

পুলিশ এ হত্যাকান্ডের মোটিভ ও ক্লু উদ্ধার করেছে বলে কোটঁচাদপুর থানা সুত্রে জানা যায়। পুলিশ জানায়, নিহত রিয়াদ খানের এক বন্ধুর সঙ্গে মিলন দাসের মা অঞ্জলী দাসের পরকীয়া সম্পর্ক ছিল। রিয়াদ প্রায় তার ওই বন্ধুর সঙ্গে মিলনের মায়ের আপত্তিকর ভিডিও দেখাতো। এতে ক্ষিপ্ত হয়ে মিলন দাস একাই রিয়াদকে খুন করার ছক কষে বলে পুলিশের কাছে মিলন স্বীকার করেছে।

হত্যাকারী মিলনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইমিনুল এক প্রেস ব্রিফিং করে হত্যাকান্ডের বিস্তারিত জানান।

উল্লেখ্য ,বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশ থেকে রিয়াদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে কাজ করতো। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তার গলা ও মুখমন্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ পাওয়া যায়।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী