23 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনএ, চবি: বিএনপি- জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল, অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি সকাল ৯টায় নগরীর কাজীর দেউড়ি থেকে লালখান বাজার মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশে মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে আমাদের এই হরতাল-অবরোধ। স্বৈরাচারের পতন ঘটিয়ে মানুষের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধার না-হওয়া পর্যন্ত আমরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এ লড়াই চালিয়ে যাবো। ইতিহাস বলে স্বৈরাচারের পতন হয় খুবই করুণভাবে, হাসিনা সরকারের পতনও হবে নির্মমভাবে। তাই রাষ্ট্র মেরামতের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তেমনি নিজেদের অধিকার আদায়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা