23 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হাঙ্গরখালে ড্রেজার মেশিন ধ্বংস ও বালু জব্দ

হাঙ্গরখালে ড্রেজার মেশিন ধ্বংস ও বালু জব্দ

হাঙ্গরখালে ড্রেজার মেশিন ধ্বংস ও বালু জব্দ

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হাঙ্গরখাল হতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, ধ্বংস করা হয় ড্রেজার মেশিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা।

জানা যায়, অভিযানের খবর পেয়ে অপরাধীরা বালু উত্তোলনের যন্ত্রপাতি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেসব যন্ত্রপাতি নষ্ট করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করে পরবর্তী নিলামের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশের কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান, হাঙ্গরখালের গভীরতা বৃদ্ধি পাওয়ায় কিছুদিন আগে এক শিশু পানিতে পরে মারা গিয়েছিল। গ্রামের রাস্তা ও বসতভিটা ধ্বসে পরার আশঙ্কা রয়েছে। অবৈধ বালু যারা উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!