31 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

বিএনএ,ঢাকা: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা’সহ মোট তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিল ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার পর, ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা।

এ সময়, সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে তারা আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করে।

তবে বর্তমানে, সায়েন্সল্যাব এলাকার যান চলাচল স্বাভাবিক। এর আগে একই দাবিতে, গত সোমবার সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে, তারা তিন দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী