24 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

বিএনএ বিশ্ব ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ড্রোন হামলায় সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, এমকিউ-৯ ড্রোন হামলায় বেসামরিক লোকজন হতাহতের কোনো তথ্য মেলেনি।

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল জন রিগসবি বলেন, আল-কায়েদার জ্যেষ্ঠ এই নেতাকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে মার্কিন নাগরিক, সহযোগী এবং নিরীহ সাধারণ লোকজনকে লক্ষ্য করে বৈশ্বিক হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আল-কায়েদা বর্তমানেও আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি। জঙ্গি সংগঠনটি  পুনরায় সংগঠিত হওয়া এবং বাহ্যিক সহযোগিতার জন্য সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে বলে দাবি করেন জন রিগসবি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী