বিএনএ, ঢাকা: নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি তাদের পছন্দের শাপলা প্রতীক পাচ্ছে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।
ইসিসচিব আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং জমা দেওয়া নথি পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে। এনসিপি এরইমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না। এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।
বিএনএ/শাম্মী
![]()

