25 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং লিডার

বিএনএ, নোয়াখালী:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ অস্ত্রসহ নুর উদ্দিন ওরফে আসিফ (২১) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১ টি পাইপ গান, ১ রাউন্ড কার্তুজ, ৯টি কিরিস উদ্ধার করে পুলিশ।বুধবার(২২সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসিফ উপজেলার মুরাদপুর গ্রামের গোলাম মাওলার ছেলে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্র সহআটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম, গিয়াস উদ্দিন রনি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী