24 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যে কারণে যুবককে নারীদের কাপড় ধুয়ে দেয়ার নির্দেশ

যে কারণে যুবককে নারীদের কাপড় ধুয়ে দেয়ার নির্দেশ

যুবক

রকমারি ডেস্ক: ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছিল এক যুবককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক অভিনব সাজা দিলেন তাকে। আদালতের নির্দেশ, ছয়মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুতে হবে তাকে। শুধু ধুয়ে দিলেই হবে না, সঙ্গে যেগুলো ইস্ত্রিও করে দিতে হবে। তাহলেই মিলবে জেল থেকে মুক্তি।

বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারে এই ঘটনা ঘটে। মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে,  তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে ফেরত দিতে হবে। ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোট জনসংখ্যা দুই হাজারের মতো। তাই সব ধুতে যে ওই তরুণের বেশ বেগ পেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।

পুলিশের কাছে নথিভুক্ত মামলার সূত্রে জানা গেছে, লালন কুমার সাফি নামে এক যুবক গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।  ওই নারীর অভিযোগের ভিত্তিতে এপ্রিলের ১৯ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে