23 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বিএনএ, বরিশাল: ব‌রিশাল নগরীতে মি‌ছিল শুরুর আগে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে আটক করেছে পু‌লিশ। নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব‌রিশাল নগ‌রীর কাউ‌নিয়া হাউ‌জিং এলাকার বা‌সিন্দা সুলতান হাওলাদার, রুপাতলী শেরে বাংলা সড়কের মিজানুর রহমান সালাম, সোনা মিয়ার পুল এলাকার না‌ছির উদ্দিন ও বরিশাল মেট্রোপ‌লিটনের বন্দর থানার চর পত্ত‌নিয়া গ্রামের আল মুঈন।

কোতোয়া‌লি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, ‘নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুম‌তি ছাড়া মি‌ছিল শুরুর চেষ্টা করে জামায়াত কর্মীরা। পু‌লিশ ধাওয়া দিয়ে চার জামায়াত নেতা-কর্মীকে আটক করে।’ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেয়া হবে বলেও জানান তি‌নি।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা