23 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, শেরপুর: শেরপুরের নকলায় বাই সাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মো. পিয়াস (১১)।

হানিফ উদ্দিনের বাড়ি উপজেলার কলাপাড়া গ্রামে। তিনি কৃষি কাজ করতেন। পিয়াস নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছেলেকে নিয়ে বাইসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন হানিফ মিয়া। তারা নকলা সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। পিয়াসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য চেষ্টা চলছে। মামলাসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী