27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর

চার আসনে উপ-নির্বাচন জুলাইয়ে

বিএনএ ডেস্ক:  করোনার কারণে স্থগিত হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে একথা বলেন ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে প্রার্থী চারজন হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ