29 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

ট্রাকের ধাক্কা

বিএনএ, বগুড়া : বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের  সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার(২৩ জুলাই)  দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

নিহতেরা হলো, শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত(২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন(২১)।
শাজাহানপুর থানার  ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলযোগে ২য় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?