25 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বড় অপরাধ করেছে ইসরায়েল, শাস্তি পেতেই হবে: খামেনি

বড় অপরাধ করেছে ইসরায়েল, শাস্তি পেতেই হবে: খামেনি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইসরায়েল ‘বড় ভুল ও বড় অপরাধ’ করেছে। সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে।আর সেই শাস্তি দেওয়া হচ্ছে এবং এখনই তারা তা ভোগ করছে ।

সম্প্রতি মার্কিন হামলার পর খামেনি প্রথমবারের মতো এই কঠোর বার্তা দিয়েছেন। তার বক্তব্য প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ

এক্সে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, জায়নবাদী শত্রু বড় অপরাধ করেছে। সেই অপরাধ তারা এখনই শাস্তি হিসেবে পাচ্ছে। এই শাস্তি চলবে।

গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন। সরাসরি যোগাযোগও বন্ধ রেখেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, খামেনির আশঙ্কা— তাকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির জন্য তিনি আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে সর্বোচ্চ ক্ষমতা খামেনির হাতে। আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ ও সেনাবাহিনীর ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে তার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী