27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নারী এশিয়া কাপে ১৫ সদস্যের দল ঘোষণা

নারী এশিয়া কাপে ১৫ সদস্যের দল ঘোষণা


বিএনএ, ক্রীড়া ডেস্ক : আগামী মাসের মধ্যভাগে শ্রীলংকার মাটিতে বসবে এশিয়া কাপের আসর।  এই  আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। এশিয়া কাপ দিয়ে দীর্ঘসময় পর জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

নারী এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

এশিয়া কাপে এবার আটটি দল অংশ নিতে যাচ্ছে। চার দলের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলো। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের ১৫ সদস্যরা হচ্ছেন নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ