24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে আমের ক্যারেটে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

সাভারে আমের ক্যারেটে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

সাভারে আমের ক্যারেটে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

বিএনএ, সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ফেন্সিডিলসহ মো. শান্ত আহমেদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শান্ত আহমেদ (২৩) কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথভাবে আশুলিয়ার বাইপাইল এলাকায় আভিযান পরিচালনা করে। এসময় আমের ক্যারেটে লুকিয়ে আনা ৩৯২ বোতল ফেন্সিডিলসহ শান্ত নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট ফেন্সিডিল বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে