18 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে ভারতের জয়

বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে ভারতের জয়

বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে ভারতের জয়

ক্রিড়া ডেস্ক:  বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে ভারত জয় পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে শনিবার(২২ জুন) ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ভারতীয় দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয়  বাংলাদেশ।

আগামী ২৫ জুন সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার(২৩জুন) সকালে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হারলেই, বিশ্ব কাপের সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে   বাংলাদেশের। আর যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জয় পায়, তাহলে বিশ্ব কাপে টিকে থাকবে বাংলাদেশ। তখন শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে টাইগাররা।

ভারত ইনিংস :
রোহিত শর্মা ক জাকের ব সাকিব ২৩
বিরাট কোহলি ব তানজিম ৩৭
পান্থ ক তানজিম ব রিশাদ ৩৬
সূর্যকুমার ক লিটন ব তানজিম ৬
শিবম দুবে ব রিশাদ ৩৪
পান্ডিয়া অপরাজিত ৫০
প্যাটেল অপরাজিত ৩
অতিরিক্ত (নো-১, ও-৬) ৭
মোট (২০ ওভার) ১৯৬/৫
উইকেট পতন : ১-৩৯ (রোহিত), ২-৭১ (কোহলি), ৩-৭৭ (সূর্যকুমার), ৪-১০৮ (পান্থ), ৫-১৬১ (দুবে)।
বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-২৮-০,
সাকিব : ৩-০-৩৭-১ (ও-১),
তানজিম : ৪-০-৩২-২ (ও-১),
মুস্তাফিজুর : ৪-০-৪৮-০ (ও-১, নো-১),
রিশাদ : ৩-০-৪৩-২ (ও-২),
মাহমুদুল্লাহ : ২-০-৮-০ (ও-১)।
বাংলাদেশ ইনিংস :
লিটন দাস ক সূর্যকুমার ব পান্ডিয়া ১৩
তানজিদ হাসান এলবিডব্লু ব কুলদীপ ২৯
নাজমুল হোসেন ক আর্শদীপ ব বুমরাহ ৪০
তাওহিদ হৃদয় এলবিডব্লু ব কুলদীপ ৪
সাকিব আল হাসান ক রোহিত ব কুলদীপ ১১
মাহমুদুল্লাহ ক প্যাটেল ব আর্শদীপ ১৩
জাকের আলী ক কোহলি ব আর্শদীপ ১
রিশাদ হোসেন ক রোহিত ব বুমরাহ ২৪
মাহেদি অপরাজিত ৫
তানজিম অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-২, ও-৩) ৫
মোট (২০ ওভার) ১৪৬/৮
উইকেটের পতন : ১-৩৫ (লিটন), ২-৬৬ (তানজিদ), ৩-৭৬ (হৃদয়), ৪-৯৮ (সাকিব), ৫-১০৯ (নাজমুল), ৬-১১০ (জাকের), ৭-১৩৮ (রিশাদ), ৮-১৪৫ (মাহমুদুল্লাহ)।
ভারত বোলিং :
আর্শদীপ : ৪-০-৩০-২ (ও-১),
বুমরাহ : ৪-০-১৩-২
প্যাটেল : ২-০-২৬-০,
পান্ডিয়া : ৩-০-৩২-১ (ও-২),
জাদেজা : ৩-০-২৪-০,
কুলদীপ : ৪-০-১৯-৩।
ফল : ভারত ৫০ রানে জয়ী।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী