27 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চালু

নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চালু

নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চালু

বিএনএ, শেরপুর: দীর্ঘ তিন বছর পর শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করে নাকুগাঁও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল প্রকাশ পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর ও কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপার। দীর্ঘ ৩ বছর পর বৃহস্পতিবার থেকে এ ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হওয়ায় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব।

কয়লা ও পাথর আমদানিকারকরা বলছেন, ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস আই হানিফ উদ্দিন যাত্রী পারাপারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার পাঁচজন বাংলাদেশি এবং পাঁচজন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর