31 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে তাড়াহুড়ো নয়: ফ্রান্স

ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে তাড়াহুড়ো নয়: ফ্রান্স


বিএনএ, ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্ত বিউন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য জোটের মধ্যে ঐকমত্য থাকলেও খুব দ্রুত সদস্যপদ পাওয়ার বিষয়ে কিয়েভের আশা করা উচিত হবে না।

বুধবার(২২ জুন)ইউরোপ ওয়ান রেডিওর এক অনুষ্ঠানে বিউন বলেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার বিষয়ে সবাই একমত হয়েছে যে, দেশটি এই জোটের সদস্য হওয়ার যোগ্যতা রাখে। বিষয়টি বৃহস্পতি ও শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, “এটি দীর্ঘ প্রক্রিয়া, ইউক্রেন আগামীকাল সকালেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যাবে না। এ বিষয়ে তাকে বিশেষ কোনো সুবিধা বা ছাড় দেয়া হবে না, এ নিয়ে কোনো তাড়াহুড়োও করা হবে না।”

ক্লেমেন্ত বিউন বলেন, যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় তাদেরকে কঠিন শর্ত পূরণ করতে হবে। সেসব দেশকে আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, গণমাধ্যমের স্বাধীনতা এবং অর্থনীতির একটি পর্যায় রক্ষা করতে হয়।

বিএনএ/ ওজি

তথ্যসূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫