20 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রেসটিভিসহ ইরানের ৩০টিরও বেশি ওয়েবসাইট বন্ধ করল যুক্তরাষ্ট্র

প্রেসটিভিসহ ইরানের ৩০টিরও বেশি ওয়েবসাইট বন্ধ করল যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে আমেরিকা।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে- যার উদ্দেশ্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া- তখন এই বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন বিচার মন্ত্রণালয়।

মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আমেরিকার] বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত ৩০টির বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল-কাওসার এবং ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে আমেরিকা।

এসব ওয়েবসাইটের ঠিকানায় কেউ প্রবেশ করতে চাইলে তিনি মার্কিন বিচার মন্ত্রণালয় এবং ফেডারেল পুলিশ দপ্তর এফবিআই’র সিল মারা তথ্য-বিবরণী দেখতে পাচ্ছেন।  আমেরিকার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে এখন পর্যন্ত মুখ না খুললেও মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রটি রয়টার্সকে বলেছে, ওই মন্ত্রণালয় এ ব্যাপারে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী