32 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিক নিহত


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরে মাটি খননের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। বুধবার (২২ এপ্রিল) রাতে আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হচ্ছে  দিনাজপুর জেলার রাকিব ও তুষার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন  জানান, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ