20 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ পথচারীর মৃত্যু

রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ পথচারীর মৃত্যু


ঢাকা: রাজধানীর গুলিস্তানে ব্যস্ত সড়কে আলমগীর শিকদার (৫৬) নামে এক ব্যক্তি হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেছেন। মিরপুরে একটি ছাপাখানায় চাকরি করতেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্প এলাকার বাসা হতে মিরপুরে ছাপাখানার চাকরিস্থলে যাবার পথে গরমে অসুস্থ হয়ে
মারা যান তিনি।
আলমগীর শিকদারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি বাসে করে হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে গুলিস্তান নামেন। সেখান থেকে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়ে যান। দেখতে পেয়ে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। তবে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুই পথচারী ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মাধ্যমে ঘটনা সম্পর্কে কিছুটা জানা গেছে। এ ছাড়া চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এসআই শাহ আলম জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ড ও বিভিন্ন ফোন নম্বরের সূত্র ধরে তার নাম পরিচয় জানা গেছে এবং পরবর্তীতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে মৃত আলমগীর শিকদারের বন্ধু আব্বাস মোল্লা জানান, আলমগীর পরিবার নিয়ে থাকতেন যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের পেছনে। মিরপুরে একটি ছাপাখানায় চাকরি করতেন তিনি। সকালে বাসা থেকে বের হয়ে মিরপুরের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।
বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী