23 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা ব্যাংকের এমডি যে কারণে পদত্যাগ করলেন

পদ্মা ব্যাংকের এমডি যে কারণে পদত্যাগ করলেন

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজ খান

ঢাকা: পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়ার প্রক্রিয়া হিসেবে তিনি পদটি ছেড়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংকের সঙ্গে সংকটে থাকা পদ্মা ব্যাংক একীভূত হবার প্রক্রিয়া চলমান। এ বিষয়ে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্তও নিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই দুটি ব্যাংকে ইতোমধ্যে নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দিয়েছে। এর মধ্যেই পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। তিনি এনআরবি ব্যাংকে যোগ দিতে যাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তিনি এনআরবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজ খান গণমাধ্যমকে  বলেন, যেহেতু পদ্মা ব্যাংক একীভূত হতে যাচ্ছে, তাই পদত্যাগ করেছি।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা