31 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সোমালিয়ায় সেনা অভিযানে নিহত ২১

সোমালিয়ায় সেনা অভিযানে নিহত ২১


বিএনএ, বিশ্বডেস্ক: সোমালিয়ার সেনাবাহিনীর দাবি, সশস্ত্র সংগঠন আল-শাবাবের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষ্যে ২১ জন প্রাণ হারিয়েছে। শনিবার (২২ এপ্রিল) ভোরে মাসাগাওয়ে শহরে আল-শাবাবের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়।

সেনাবাহিনী জানায়, দেশটির প্রত্যন্ত একটি এলাকায় আল-শাবাবের একটি আস্তানায় অভিযান চালালে আল-শাবাবের ১৮ সদস্য এবং ৩ জন বেসামরিক লোক নিহত হন।

সেনা কর্মকর্তা জেনারেল মো. আহাম্মদ তারেদিশো বলেন, শনিবার ভোরে মাসাগাওয়ে শহরে আল-শাবাবের সঙ্গে সেনাবাহিনীর ওই সংঘর্ষ হয়। জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে আল-শাবাবের যোগসূত্র আছে বলে ধারনা করা হয়।সোমালিয়াকে একটি ইসলামি রাষ্ট্র বানানোর জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে আল-শাবাব।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী