18 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

বিএনএ কক্সবাজার:বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল)  রাতে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ ইব্রাহীম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, একদল ইয়াবা কারবারি ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। সে সময় টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইয়াবা তারা। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মরদেহ, ৮০ হাজার ইয়াবা, দেশি একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী