27 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯দিন

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯দিন


বিএনএ, দিনাজপুর : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি জানান, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে এবং ৬ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩