24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে ভাঙাই তৌসিফ-নিহার কাজ!

বিয়ে ভাঙাই তৌসিফ-নিহার কাজ!

বিয়ে

বিনোদন ডেস্ক: বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে মুনতাহা। বাবার লিগ্যাসি ধরে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ‘ম্যাচমেকার’ নামে ম্যারেজ অ্যাপস খুলেছে সে। যার মাধ্যমে বিয়ে প্রত্যাশী দু’টি হৃদয়ের মেলবন্ধন ঘটানো হয়।

অন্যদিকে ইফতেখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজখবর নিতে পারে। ইফতেখার আর তার টিম খুবই দক্ষতার সঙ্গে তদন্ত করে নিখুঁত রিপোর্ট প্রদান করে।

এমন দুটি পেশা ও চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘ম্যাচমেকার’ নাটকের কাহিনি। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শেহজাদ ওমর, শাহবাজ সানী, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, যাকি আহমেদ যারিফ প্রমুখ।

নির্মাতা জানান, রোমান্টিক ঘরানার নাটকটির গল্পে ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন তুলে ধরা হয়েছে। যাদের কাজের ধরণ আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে এ দুই প্রতিষ্ঠানেরই প্রভাব রয়েছে। নাটকে দুজনার মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্য দিয়ে। নিহার একটি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় তৌসিফের নেতিবাচক রিপোর্টের কারণে! এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ম্যাচমেকার’ ঈদুল ফিতরের অন্যতম বিশেষ চমক। ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে