29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হল কক্ষে রাবি শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত

হল কক্ষে রাবি শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত

চট্টগ্রামে ছুরিকাঘাতে রেস্তোরাঁ কর্মচারী নিহত

বিএনএ, রাবি : হলের নিজ কক্ষে থাকা অবস্থায় বুকে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তার বাসা নোয়াখালী। তিনি ওই হলের ৩৪১ নং রুমে থাকতেন। ওই শিক্ষার্থী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই ও রুমমেট।

আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া দাওয়াও করেছে। তবে আহত জয়দেব বলেন তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। তবে আসল ঘটনা জানি না।

এ বিষয়ে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে আসি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তবে সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।

বিএনএ/সৈয়দ সাকিব/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী