27 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কুবি ছাত্রলীগের সংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

কুবি ছাত্রলীগের সংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী তার নিজ ফেইসবুক ওয়াল থেকে শাখা ছাত্রলীগের শিষ্য নেতৃবৃন্দের নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী শাখা ছাত্রলীগের পদে থেকেও নিজ ফেইসবুক ওয়াল থেকে সংগঠন ও সংগঠনের শিষ্য নেতৃবৃন্দকে নিয়ে অশালীন, আপত্তিকর ও অশোভনীয় স্টেটাস দিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সহ লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, সাইফুল হাসান সাদী বরাবর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অনুলিপি প্রেরণ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ শাখা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাইফুল হাসান সাদী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৬১ সদস্য বিশিষ্ট দায়িত্বরত কমিটির সাংগঠনিক সম্পাদক (২) পদে বহাল রয়েছে।

বিএনএ/.হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট