30 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে শিহান হত্যা : আরও ২ আসামি গ্রেফতার

ধামরাইয়ে শিহান হত্যা : আরও ২ আসামি গ্রেফতার


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শিহান হত্যা মামলার শিশির (২০) ও জাকির হোসেন (৩২) নামে আরও ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  এ মামলায় এখন পর্যন্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে সাভারের নামা বাজার ও ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের জাকির হোসেন (৩২) ও সাভারের শিশির (২০)।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বলেন, গত ৩১ অক্টোবর শিহান হোসেন নামে এক যুবককে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে বিভিন্ন সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকায় শিহান হোসেনকে একটি পরিত্যাক্ত বাড়িতে মোবাইলে কল করে ডেকে এনে রামদা, চাপাতি ও দা ছ্যানা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা