27 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্য গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্য গ্রেফতার


বিএনএ, কক্সবাজার:  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদ সহ অবস্থান নেয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ৪ সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন। এসময় উদ্ধার করা হয়েছে ৫ টি ওয়ান শুটারগান, ১ টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩ টি হাতের তৈরি গ্রেনেড, ৩ টি বড় পটকা, ১ টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২ টি লোহার শিকল।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উখিয়ার জমতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়াস্থ ৮ এপিবিএন এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর।

গ্রেফতাররা হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

সংবাদ সম্মেলনে ৮ এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ সহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়ার গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আরসা সদস্যরা দৌঁড়ে পালানো শুরু করে। এদের ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করা হলেও আনুমানিক ১০/১২ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে গ্রেফতারকৃতদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের