24 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শিশুর সামনে ধূমপান করলেই জরিমানা দেড় লাখ টাকা

শিশুর সামনে ধূমপান করলেই জরিমানা দেড় লাখ টাকা


বিএনএ, বিশ্বডেস্ক : ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য নতুন কিছু বিধি-নিষেধ জারি করেছে আমিরাত সরকার। এখন থেকে শিশুর সামনে ধূমপান করাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। দেশটির শিশু অধিকার সংক্রান্ত ওয়াদিমা আইন অনুযায়ী এ ঘোষণা দেয়া হয়েছে।

এক্ষেত্রে কোনো পাবলিক বা প্রাইভেট গাড়িতে কিংবা কোনো আবদ্ধ স্থানে ১২ বছরের কম বয়সী কোনো শিশুর সামনে ধূমপান নিষিদ্ধ বলে বিবেচিত হবে।

দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস বলছে, সরকারের এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাকে দিতে হবে ৫ হাজার দিরহাম জরিমানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সম পরিমাণ।

গণমাধ্যমটি বলছে, এই নিষেধাজ্ঞার পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক কিংবা নিকোটিন-জাতীয় কোনো পণ্য বিক্রি করাও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

এই নিষেধাজ্ঞা অমান্য করলে দিতে হবে ১৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ লাখ টাকার কাছাকাছি। আর জরিমানা না দিলে ভোগ করতে হবে ৩ মাসের কারাদণ্ড।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে