18 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএল ২০২৩ঃ টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বিপিএল ২০২৩ঃ টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম


বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে আবার শুরু হয়েছে বিপিএলের খেলা। ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার (২৩ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। রংপুরের পক্ষে অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন রনি তালুকদার।

এদিকে জয়ের জন্য একাদশে নতুন ক্রিকেটার তৌফিক খান তুষারকে টেনেছে চট্টগ্রাম। এছাড়াও ফিরিয়েছেন স্পিনার ভিজয়কান্তকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, উসমান খান, খাজা নাফে, ভিজয়কান্ত ভিয়াসকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরি, তৌফিক খান তুষার, মেহেদী হাসান রানা, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, দারউইশ রাসুলি।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, পারভেজ হোসেন ইমন, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী