20 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মোবাইল অপারেটরের অভিযোগ শুনতে মনিটরিং সেল গঠনের নির্দেশ

মোবাইল অপারেটরের অভিযোগ শুনতে মনিটরিং সেল গঠনের নির্দেশ

মোবাইল অপারেটরের অভিযোগ শুনতে মনিটরিং সেল গঠনের নির্দেশ

বিএনএ,ঢাকা(আদালত প্রতিবেদক): মোবাইল অপারেটরদের সেবার মান, কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেট সার্ভিসের বিভিন্ন বান্ডিল প্যাকেজ ও মূল্য সম্পর্কে অভিযোগসহ গ্রাহকদের যেকোনো ধরনের অভিযোগ শুনানির জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) একজন শিক্ষকসহ পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি বা মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি  নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম।

বুয়েটের শিক্ষক ছাড়াও কমিটিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) সচিবসহ মোট পাঁচজন সদস্য থাকবেন। এই কমিটি সব মোবাইল অপারেটরের কল ড্রপ, নেটওয়ার্কের ধীরগতি, অতিরিক্ত কল চার্জ, ইন্টারনেট প্যাকেজ বিষয়ে পর্যবেক্ষণ করবেন এবং গ্রাহকদের সব ধরনের অভিযোগ শুনবেন।

ব্যারিস্টার এ এম মাসুম জানান, মোবাইল ফোন অপারেটরদের সেবার মান বিশেষ করে কল ড্রপ, ভয়েস কল, ইন্টারনেট সার্ভিস, ইন্টারনেটের বিভিন্ন বান্ডিল প্যাকেজ নিয়ে গ্রাহকদের অভিযোগের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ইমেইল ও ফোনে গ্রাহকরা তাদের অভিযোগ দিয়ে থাকেন।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী