27 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টিকার সনদ ছাড়া একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাওয়া যাবে না

টিকার সনদ ছাড়া একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাওয়া যাবে না

টিকার সনদ ছাড়া একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাওয়া যাবে না

বিএনএ ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার সীমিত আকারে ‘শহীদ দিবস ও আন্ত্রজাতিক মাতৃভাষা দিবস-২০১২’ পালন করা হবে।

এবছর একুশে ফেব্রুয়ারিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে করোনার টিকার সনদ সঙ্গে রাখাসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুই জন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে পারবেন।

রোববার (২৩ জানুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চান্সেলর (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ কামাল, শো-ভাইস চ্যান্সেল (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিটেট সিন্ডিকেট, রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ