27 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে মেডিকেলের ছাত্রাবাসে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজশাহীতে মেডিকেলের ছাত্রাবাসে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজশাহীতে মেডিকেলের ছাত্রাবাসে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বিএনএ, রাজশাহী : রাজশাহীতে বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে ইকবাল জাফর শরীফ (২৪) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।

ইকবাল জাফর শরীফের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। বাবার নাম মোজাম্মেল হোসেন পিন্টু। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলেজের অধ্যক্ষ বি কে দাম বলেন, করোনার কারণে ইকবাল নিজের দেশেই ছিলেন। কয়েক দিন আগে বাংলাদেশে এসে ঢাকায় বন্ধুর কাছে ছিলেন। গত বুধবার তিনি রাজশাহীতে এসে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুজন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনা পরিস্থিতির কারণে একজন করে রাখা হয়।

অধ্যক্ষ বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের অনেকেই বাইরে যান। রাতে তাঁরা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তাঁরা মরদেহ নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি ভারতে তাঁর মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ