20 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর থানার নেভাল বার্থ সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নেভাল বার্থ-০৬ এর পিছনে উত্তর পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পরনে নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট, গায়ে ম্যাগি হাতা কালো কোটি, সাদা হাফহাতা গোলগলার গেঞ্জি এবং কালো রংয়ের হাফহাতার গোল গলা গেঞ্জি ছিল।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, উদ্ধার করা মরদেহ একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মৃতদেহ পচে ফুলে গিয়েছিল। জিহ্বাও বের হয়ে গিয়েছিল। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী