29 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিএনএ, ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত খেলায় আনাই মগিনির একমাত্র গোলে শিরোপা জিতে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার ফুটবলে নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই। আগের লড়াইয়ে নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশই। সেবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নাম বদলে এবার সেই টুর্নামেন্টই অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিজয়ের মাসে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯দল ভারকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি ভবিষ্যতে এ জয়ের ধারা অব্যাহত থাকবে। আমি দলের সবার মঙ্গল কামনা করছি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮