28 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কা

বিএনএ, গাজীপুর: গাজীপুরে বাসের ধাক্কায় রাণী বেগম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক আসাদুল্লাহ (৩৫)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের গাছা থানাধীন ভূষির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জিএমপির গাছা থানার এসআই সাইফুল।

নিহত রাণী বেগম মহানগরের টঙ্গীর দেওড়া কড়ইতলী কাঠালদিয়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। গুরুতর আহত মোটরসাইকেল চালক আসাদুল্লাহ একই এলাকার বাসিন্দা।

জিএমপির গাছা থানার এসআই সাইফুল জানান, নিহত রানী রাণী বেগম আসাদুল্লাহ মোটরসাইকেলে গাজীপুর হতে টঙ্গীতে নিজ বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ময়মনসিংহগামী রাজিব পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড় যায় এবং ঘটনাস্থলেই রানী বেগম নিহত হন।

তিনি জানান, এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত আসাদুল্লাহকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়ল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয়রা একই পরিবহনের অপর একটি বাস আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী