18 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

ভোলায় বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বিএনএ,ঢাকা:কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।সোমবার(২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার শামলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে, নিহত ইয়াবা কারবারির নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৫ এর এএসপি শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন,শামলাপুর এলাকায় র‌্যাবের একটি দল টহল দেয়ার সময় কয়েকজন লোককে দৌঁড়ে পালাতে দেখেন। সে সময় তাদেরকে ধাওয়া করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের কথাও জানান তিনি।এছাড়া,গোলাগুলির ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি শাহ আলম।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী