বিএনএ, ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনাটি ঘটে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হচ্ছেন ওই গ্রামের নুরু খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫)।
ওসি মারুফ হোসেন বলেন, শনিবার ভোরে বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যাচ্ছিলেন নুরু খান। এ তিনি আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন।তার আর্তচিৎকার শুনে দৌড়ে যান তার ছোট ভাই ফজলু খান। কিন্তু তিনিও একই তারে জড়িয়ে পড়েন। এতে করে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সহোদরের।
বিএনএ/ ওজি
![]()

