18 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যা

বরিশালে মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যা

বরিশালের বাবুগঞ্জে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা

বরিশালের বাবুগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধু মারুফা বেগম (৩০)কে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হন  বিএনপি নেতা মিলন খান। সোমবার(২১নভেম্বর) রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিলন খান দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। তাদের দুটি সন্তান আছে।

মিলন খানের ভাই সবুজ খান বলেন, সোমবার রাত দেড়টায় বেশ কয়েকজন অস্ত্রধারী বাড়ির ফ্টকের তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে। মিলন খানের স্ত্রী বাধা দিলে তারা তাকে গলা কেটে হত্যা করে। স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে  তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

মিলন খান বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা