26 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করলে কঠোর ব্যবস্থা-ওবায়দুল কাদের

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করলে কঠোর ব্যবস্থা-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা কর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার(২২নভেম্বর) তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় ওবায়দুল কাদের বিএনপি নেতাদের গণআন্দোলনের হুমকিকে নিজেদের পদপদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয় মন্তব্য করেন।

বিএনএনিউজ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!