29 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ১ লাখ টন চাল কিনছে সরকার

১ লাখ টন চাল কিনছে সরকার


বিএনএ, ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার। বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এই চাল দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।

এছাড়া মিয়ানমার থেকে জি টু জি (সরকার-থেকে-সরকার) পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।এই চাল আমদানিতে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ