29 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে আরও ৭ মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু


বিএনএ, ঢাকা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও সাতজন।গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এ মৃত্যু হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯১৫ জন।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ