24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সুলভ মূল্যে ডিম বিক্রি করছে প্রশাসন

বোয়ালখালীতে সুলভ মূল্যে ডিম বিক্রি করছে প্রশাসন

বোয়ালখালীতে সুলভ মূল্যে ডিম বিক্রি করছে প্রশাসন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কানুনগোপাড়া বাজার মোড়ে এ ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি জানান, প্রাথমিকভাবে কানুনগোপাড়া বাজারে ১৪০ টাকা প্রতি ডজন মূল্যে ২ হাজার ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

এ আয়োজনে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং বোয়ালখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্য এবং থানা পুলিশের সদস্যরা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে