25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণে অন্তঃসত্ত্বা,সৎ পিতার যাবজ্জীবন

ধর্ষণে অন্তঃসত্ত্বা,সৎ পিতার যাবজ্জীবন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৬ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মোহাম্মদ মজিদ (৪৯) নামে এক সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (২২ অক্টোবর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

মজিদ (৪৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুলপাশা ইউনিয়নের সাবুক পাড়া আরচ মিয়ার বাড়ীর মৃত আরজু মিয়া প্রকাশ আরচ মিয়ার ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, নগরীর  সদরঘাট থানার মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় একটি বাসায় ১৬ বছর বয়সী মেয়ে মায়ের সঙ্গে সৎ বাবাসহ বসবাস করে। মা বাসা-বাড়িতে কাজের বুয়ার কাজ করে। ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতো মা বাসা-বাড়িতে কাজের বুয়ার কাজ করতে গেলে সৎ বাবা মেয়েকে ধর্ষণ করে।

২০১৮ সালের ১ জুন কিশোরী হঠাৎ গুরুতর অসুস্থ হলে কিশোরীকে মোগলটুলী বাজারে এক চিকিৎসককের কাছে নিয়ে যায় মা। সেখানে চিকিৎসক জানিয়েছেন কিশোরী অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ২০১৮ সালের ২ জুন সদরঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বিএনএ নিউজ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ