29 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » হামে আরও ২ শিশুর মৃত্যু

হামে আরও ২ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় । একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ